সামনে পঞ্চায়েত ভোট। তাই তৃনমূল কংগ্রেসের দলীয় সংগঠন নিজেদের আসন ধরে রাখতে জোর কদমে প্রচার চালাচ্ছে। এই কারণে আগামী ১২ ই ফেব্রুয়ারি মালদা তৃনমূল কংগ্রেসের দলীয় সংগঠন মালদার মিশন রোডে জেলা বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনে মঞ্চের প্রস্তুতি ব্যবস্থা ক্ষতিয়ে দেখতে যান ভাইস চেয়ারম্যান বাবলা সরকার।
তৃনমূল নেতা ভাইস চেয়ারম্যান বাবলা সরকার জানান, এই বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে প্রায় ৩০০০০ তৃনমূল কর্মী অংশ নেবে। এর জন্য ৩ টি মঞ্চের ব্যবস্থা থাকবে, তৃনমূল কর্মীদের কোনো অসুবিধা যাতে না হয়, তার জন্য সমস্ত সুবিধা থাকবে। এই অনুষ্ঠিত হবে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
বিস্তারিত জানতে নিচের লিংক ক্লিক করুন
https://www.youtube.com/embed/Ug5ZbhXiCBA
মালদা